Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১১শ অধ্যায়: বল এবং সরল যন্ত্র

ষষ্ঠ শ্রেণি Science Chapter 11 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যায় পড়েছে। অথচ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করার। এমতাবস্থায় একাই কোনো না কোনোভাবে তাকে ড্রামটি উপরে তুলতে হবে।
  1. ক) ফালক্রাম কী?১
  2. খ) সরলযন্ত্র কীভাবে কাজ করা সহজ করে?২
  3. গ) A থেকে B এর দূরত্ব নির্ণয় কর।৩
  4. ঘ) লোকটি ড্রামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা কর।৪
উত্তর দেখুন
ক) লিভারের শক্ত দণ্ডটি যে নির্দিষ্ট অবলম্বন বা বিন্দুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে, সেই বিন্দুকে ফালক্রাম বলে।
খ) সরল যন্ত্র যেভাবে কাজকে সহজ করে তা নিচে দেওয়া হলো— ১. প্রযুক্ত বলকে কয়েকগুণ বৃদ্ধি করে। ২. কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে। ৩. বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। ৪. কাজকে নির্দিষ্ট কোনো একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা বিপজ্জনক। ৫. গতি ও দূরত্ব বৃদ্ধি করে।
গ) আমরা জানি, হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য ÷ হেলানো তলের উচ্চতা চিত্র হতে, হেলানো তলের উচ্চতা = ৫ মিটার এবং যান্ত্রিক সুবিধা = ৬ এখানে হেলানো তলের দৈর্ঘ্য = A থেকে B এর দূরত্ব ∴ A থেকে B এর দূরত্ব = হেলানো তলের উচ্চতা × যান্ত্রিক সুবিধা = (৫ × ৬) মিটার = ৩০ মিটার ∴ A থেকে B এর দূরত্ব ৩০ মিটার।
ঘ) লোকটি ড্রামটি তুলতে একটি লম্বা কাঠ বা বাঁশের চরাট A থেকে B পর্যন্ত হেলিয়ে রেখে হেলানো তল হিসেবে ব্যবহার করতে পারে। হেলানো তল একটি সরল যন্ত্র। সুবিধা: ১. এর সাহায্যে ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে গড়িয়ে বা ঠেলে ওপরে তোলা যায়, ফলে অনেক কম বল লাগে। হেলানো তলের ব্যবহারে কাজ সহজ হয় বলেই উঁচু পুলে ওঠার রাস্তা হেলানোভাবে তৈরি করা হয়। ২. হেলানো তলের ক্ষেত্রে, বল × হেলানো তলের দৈর্ঘ্য = ভার × হেলানো তলের উচ্চতা ∴ বল = ভার × উচ্চতা ÷ দৈর্ঘ্য = ভার × ৫ ÷ ৩০ = ভার ÷ ৬ অর্থাৎ উদ্দীপকের হেলানো তলে (যান্ত্রিক সুবিধা ৬) ড্রামের ওজনের মাত্র ছয় ভাগের এক ভাগ বল প্রয়োগ করেই লোকটি ড্রামটি উপরে তুলতে পারবে। ৩. এতে দূরত্ব বেশি (৫ মিটারের বদলে ৩০ মিটার) অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে হয় কম এবং কাজটি একাই নিরাপদে করা যায়। তাই আশেপাশে কেউ না থাকলেও হেলানো তল ব্যবহার করে লোকটি সহজেই ড্রামটি উপরে তুলতে পারবে। সূত্র: বিজ্ঞান (ষষ্ঠ শ্রেণি), অধ্যায় ১১, হেলানো তল
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. বল কী?
উত্তর দেখুন
উত্তর: কোনো বস্তুর ওপর ধাক্কা বা টান হচ্ছে বল।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. কীভাবে তৃতীয় শ্রেণির লিভারের যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়?
উত্তর দেখুন
উত্তর: যে লিভারে বল মাঝখানে কাজ করে এবং ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে। যেমন—চিমটা। চিমটা দিয়ে কোনো কিছু আটকানোর ক্ষেত্রে আঙুলের চাপটি যত বেশি বস্তুর কাছাকাছি হবে বস্তুটিকে আটকে রাখা তত বেশি সহজ হবে। এখানে মূলত বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা হয়।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।