Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১১. বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত

নবম/দশম · গণিত

MCQ: ২৪৭টি সৃজনশীল: ৫৭টি সংক্ষিপ্ত: ৮৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. ΔABC এর ∠A : ∠B = 1 : 2 এবং ∠B : ∠C = 2 : 3 হলে ∠C এর পরিমাপ−
ক) 90° খ) 60° গ) 45° ঘ) 30°
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 90°

বহুপদী সমাপ্তিসূচক
২. p, q, r তিনটি ক্রমিক সমানুপাতিক রাশি হলে নিচের কোনটি সঠিক?
ক) p² = qr খ) q² = pr গ) pq = qr ঘ) r² = pq
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) q² = pr

বহুনির্বাচনি (MCQ)
৩. পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 40 বছর এবং 10 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
ক) 4 : 1 খ) 3 : 1 গ) 1 : 4 ঘ) 1 : 3
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 3 : 1

বহুনির্বাচনি (MCQ)
৪. যদি x/y = 2/3 হয় তবে (6x + y)/(3x + 2y) এর মান কত?
ক) 4/5 খ) 14/15 গ) 5/4 ঘ) 20/13
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 5/4

বহুনির্বাচনি (MCQ)
৫. একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কোনটি?
ক) 5 : 4 খ) 6 : 5 গ) 5 : 6 ঘ) 4 : 5
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 6 : 5

সৃজনশীল (CQ)
৬. a : b এবং 3·5 : 5·6 দুইটি অনুপাত।
  1. ক) সমানুপাত কী?২
  2. খ) ২য় অনুপাতটিকে 1 : x এবং y : 1 আকারে প্রকাশ কর।৪
  3. গ) ১ম অনুপাতটি 5 : 6 হলে, 3a : 5b = কত?৪
উত্তর দেখুন
ক) যদি চারটি রাশি এরূপ হয় যে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ঐ চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয়। a, b, c, d এরূপ চারটি রাশি হলে আমরা লিখি a : b = c : d।
খ) দ্বিতীয় অনুপাত, 3·5 : 5·6 = (3.5)/(3.5) · · : (5.6)/(3.5) = 1 : 1·6 = 1 : x [ যখন x = 1·6 ] ∴ 3·5 : 5·6 কে 1 : x আকারে প্রকাশ করা হলো। আবার, 3·5 : 5·6 = (3.5)/(5.6) · · : (5.6)/(5.6) = 0·625 : 1 = y : 1 [ যখন y = 0·625 ] ∴ 3·5 : 5·6 কে y : 1 আকারে প্রকাশ করা হলো।
গ) ১ম অনুপাত = a : b প্রশ্নমতে, a : b = 5 : 6 বা, a/b = 5/6 বা, 3a/b = 15/6 বা, 3a/5b = 15/30 বা, 3a/5b = 1/2 ∴ 3a : 5b = 1 : 2 (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত 1/5: 1/4। কর্ণসহ জমিটি আঁক এবং প্রদত্ত অনুপাতটিকে a : b আকারে প্রকাশ কর।
উত্তর দেখুন
উত্তর: মনে করি, ABCD একটি আয়তাকার জমি যার কর্ণ AC। দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত = 1/5: 1/4 = 1/5 × 20 : 1/4 × 20 [20 দ্বারা গুণ করে] = 4 : 5 (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চারগুণ। 5 বছর পর মাতার বয়স ঐ দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন কর।
উত্তর দেখুন
উত্তর: x = 4y, x − 2y = 15

এই অধ্যায়ের বাকি ৩৮২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।