Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১৪. অনুপাত, সদৃশতা ও সমতা

নবম/দশম · গণিত

MCQ: ২০৮টি সৃজনশীল: ৪১টি সংক্ষিপ্ত: ৬৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. ΔABC−এ BC || DE, AE = 4 একক, CE = 2 একক এবং BC = 7 একক হলে, DE = কত একক?
ক) 3·43 (প্রায়) খ) 3·50 (প্রায়) গ) 4·67 (প্রায়) ঘ) 5.00 (প্রায়)
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 4·67 (প্রায়)

বহুপদী সমাপ্তিসূচক
২. a : b = x : y এবং c : d = x : y হলে নিচের কোনটি সঠিক?
ক) a : x = b : y খ) c : x = b : y গ) a : b = c : d ঘ) a : y = b : x
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) a : b = c : d

বহুপদী সমাপ্তিসূচক
৩. a : b = b : a হলে নিচের কোনটি সঠিক?
ক) a = b খ) a : b গ) b : a ঘ) a/b
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) a = b

বহুপদী সমাপ্তিসূচক
৪. a : b = c : d হলে নিচের কোনটি সঠিক?
ক) ac = bd খ) ab = cd গ) ab = bd ঘ) ad = bc
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ad = bc

বহুপদী সমাপ্তিসূচক
৫. a/b = c/d হলে নিচের কোনটি সঠিক?
ক) (a + b)/(a − b) = (c + d)/(c − d) খ) ab/b = cd/c গ) (a + b)/ab = (c + d)/cd ঘ) ac = bd
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) (a + b)/(a − b) = (c + d)/(c − d)

সৃজনশীল (CQ)
৬. ABC ও DEF দুইটি ত্রিভুজ যাদের উচ্চতা সমান।
  1. ক) চিত্র আঁক এবং দেখাও যে, ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান।২
  2. খ) PQ রেখাংশ ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল হলে প্রমাণ কর, AP : BP = AQ : CQ।৪
  3. গ) AB = 6 সে.মি., AC = 4 সে.মি. এবং AP = 2 সে.মি. হলে AQ এর দৈর্ঘ্য নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) মনে করি, ত্রিভুজক্ষেত্র ABC ও DEF এর ভূমি যথাক্রমে BC ও EF এবং উচ্চতা যথাক্রমে AH ও DG যেখানে, AH = DG = h সুতরাং ΔABC : ΔDEF = (1/2 × BC × AH) : (1/2 × EF × DG) = (BC × h) : (EF × h) = BC : EF ∴ ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। (দেখানো হলো)
খ) PQ রেখাংশ AB ও AC বাহুদ্বয়কে অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে, AP : BP = AQ : CQ অঙ্কন : P, C ও Q, B যোগ করি। প্রমাণ : ধাপ যথার্থতা (১) ΔAPQ ও ΔBPQ একই উচ্চতা বিশিষ্ট। ['ক' এর প্রমাণ] ∴ ΔAPQ/ΔBPQ = AP/BP (২) আবার, ΔAPQ ও ΔCPQ একই উচ্চতা বিশিষ্ট। ∴ ΔAPQ/ΔCPQ = AQ/CQ ['ক' এর প্রমাণ] (৩) কিন্তু ΔBPQ = ΔCPQ [একই ভূমি PQ ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত] ∴ ΔAPQ/ΔBPQ = ΔAPQ/ΔCPQ (৪) অতএব, AP/BP = AQ/CQ অর্থাৎ, AP : BP = AQ : CQ
গ) দেওয়া আছে, AB = 6 সে.মি. 'খ' থেকে আমরা পাই, (চিত্র-১) AP : BP = AQ : CQ বা, AP/BP = AQ/CQ বা, BP/AP = CQ/AQ [বিপরীতকরণ করে] বা, (BP + AP)/AP = (CQ + AQ)/AQ [যোজন করে] বা, AB/AP = AC/AQ বা, AQ = (AC × AP)/AB = (4 × 2)/6 সে.মি. = 1.3 সে.মি. ∴ AQ = 1.3 সে.মি.
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহু দুইটিকে X ও Y বিন্দুতে ছেদ করে। XY ভূমির সমান্তরাল হলে প্রমাণ কর যে, ত্রিভুজটি সমদ্বিবাহু।
উত্তর দেখুন
উত্তর: বিশেষ নির্বচন : মনে করি, ΔABC এর ভূমি সংলগ্ন কোণদ্বয় ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহু AC ও AB কে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করে। তাহলে XY ভূমি BC এর সমান্তরাল। প্রমাণ করতে হবে যে, ΔABC সমদ্বিবাহু অর্থাৎ, AB = AC. অঙ্কন : X, Y যোগ করি। প্রমাণ : ধাপসমূহ যথার্থতা (১) ΔABC এর ∠B এর সমদ্বিখণ্ডক BX ∴ AB : BC = AX : XC ..........(i) [উপপাদ্য ৩] (২) আবার, ΔABC এ ∠C এর সমদ্বিখণ্ডক CY ∴ AC : CB = AY : YB ..........(ii) [উপপাদ্য ৩] (৩) যেহেতু XY || BC ∴ AX : XC = AY : YB ..........(iii) [উপপাদ্য ১] (৪) অতএব, AC : CB = AX : XC....(iv) [(ii) ও (iii) থেকে] (৫) তাহলে, AB : BC = AC : CB [(i) ও (iv) থেকে] বা, AB : BC = AC : BC ∴ AB = AC সুতরাং ΔABC সমদ্বিবাহু। (প্রমাণিত)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. প্রমাণ কর যে, কতকগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুইটি সরলরেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে।
উত্তর দেখুন
উত্তর: সাধারণ নির্বচন : প্রমাণ করতে হবে যে, কতকগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুইটি সরলরেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। বিশেষ নির্বচন : মনে করি, AB, CD ও EF তিনটি সমান্তরাল সরলরেখা। GH ও PQ সরলরেখা দুইটি উক্ত সরলরেখা তিনটিকে যথাক্রমে K, L, M ও R, S, T বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, KL : LM = RS : ST অঙ্কন : K, T যোগ করি। KT রেখা CD কে O বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ : ধাপসমূহ যথার্থতা (১) ΔKMT এ LO || MT [উপপাদ্য ১] ∴ KL : LM = KO : OT ..........(i) (২) আবার, ΔTKR এ OS || KR [উপপাদ্য ১] ∴ KO : OT = RS : ST ..........(ii) (৩) অতএব KL : LM = RS : ST [(i) ও (ii) থেকে] (প্রমাণিত)

এই অধ্যায়ের বাকি ৩০৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।